দেশের বাজারে ‘সি’ সিরিজের আরেকটি ফোন ‘সি১৫’
কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর সংস্করণ আনার ঘোষণা দিয়েছে রিয়েলমি বাংলাদেশ। ডিভাইসটিতে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের মেগা ব্যাটারির পাশাপাশি রয়েছে বড় ডিসপ্লে, আল্ট্রা-ওয়াইড এআই কোয়াড ক্যামেরা। আজ রিয়েলমির ফেসবুক পেজে এক অনলাইন লঞ্চ ইভেন্টের মাধ্যমে ডিভাইসটি উন্মোচন করা হবে।
রিয়েলমির দাবি, তরুণদের বহুমুখী প্রতিভার বিকাশকে উৎসাহিত করতে ও তাদের জীবনযাত্রাকে আরো সহজ করতে সি সিরিজের আগের ফোনগুলোর মতোই নতুন ফোনটিতেও থাকছে দীর্ঘস্থায়ী ব্যাটারি, যা দেবে নিরবচ্ছিন্ন স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা। এছাড়া কোয়ালকম প্রসেসর ব্যবহার করায় গেমিং হবে আরো স্মুথ এবং কাজের ক্ষেত্রেও পাওয়া যাবে অনন্য গতি।
ডিভাইসটিতে পছন্দের কনটেন্ট দেখা এবং গেমিংয়ে চমত্কার ভিউইং এক্সপেরিয়েন্সের জন্য ৬ দশমিক ৫ ইঞ্চির ২০:৯ রেশিওর মিনি ড্রপ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এআই কোয়াড ক্যামেরার বড় অ্যাপারচার এবং নাইটস্কেপ মোডে কম আলোতেও নিখুঁত ছবি তোলা যবে। এছাড়া ওয়াইড ফ্রন্ট ক্যামেরার পোর্ট্রেট মোড, পানোসেলফিতে তোলা যাবে অনন্য সেলফি।
রিয়েলমি সি১৫ কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর সংস্করণে ব্যবহার করা হয়েছে উন্নততর রিয়েলমি ইউআই, যার স্মুথ পারফরম্যান্সে স্মার্টফোনের ব্যবহার সহজ হবে। ৩-ফিঙ্গার স্ক্রিনশট ছাড়াও ফোন ব্যবহারে অনন্য অভিজ্ঞতা যোগ করতে থাকছে ডার্ক মোড। ইউআইয়ের উন্নত অপটিমাইজেশনের সঙ্গে সুপার পাওয়ার সেভিং মোডে মিলবে আরো উন্নত ব্যাটারি ব্যাকআপ।
এ বিষয়ে রিয়েলমি গ্লোবালের ব্র্যান্ড ম্যানেজার রিভস লি বলেন, আমরা বরাবরই তরুণদের জন্য শক্তিশালী ডিভাইস নিয়ে আসছি, যেন তারা এগুলোর ব্যবহারে আরো দূর এগিয়ে যেতে পারেন। এর ফলে তারা খুব সহজে তাদের সৃজনশীলতা প্রদর্শন করতে পারবেন।