মাল্টিক্লাউড তৈরিতে গ্রাহকদের সক্ষম করবে ভিএমওয়্যার

ভিএমওয়্যার ইনকরপোরেটেড গ্রাহকদের সুবিধার্থে যেকোনো ক্লাউডে যেকোনো অ্যাপ্লিকেশন তৈরি, পরিচালনা, রক্ষণাবেক্ষণ, কানেক্ট ও সুরক্ষার ক্ষেত্রে নতুন উদ্ভাবনের ঘোষণা দিয়েছে।

ভিএমওয়্যার ইনকরপোরেটেড গ্রাহকদের সুবিধার্থে যেকোনো ক্লাউডে যেকোনো অ্যাপ্লিকেশন তৈরি, পরিচালনা, রক্ষণাবেক্ষণ, কানেক্ট ও সুরক্ষার ক্ষেত্রে নতুন উদ্ভাবনের ঘোষণা দিয়েছে। এখন দেড় কোটির বেশি এন্টারপ্রাইজ বা ব্যবসাপ্রতিষ্ঠান ক্লাউডে ভিএমওয়্যারের সফটওয়্যার ব্যবহার করে কার্যক্রম পরিচালনা করছে এবং ৪ হাজার ৩০০-এর বেশি অংশীদার ভিএমওয়্যারভিত্তিক ক্লাউড সেবা সরবরাহ করছে।

২০২১ সালের মধ্যে বাংলাদেশকে ডিজিটাল অর্থনীতির দেশে রূপান্তরে যে চারটি বিষয়ের ওপর জোর দেয়া হয়েছে, তার মধ্যে অন্যতম হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাত। আগামী দিনগুলোতে প্রতিযোগিতামূলক বাজারে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে টিকে থাকতে ও প্রবৃদ্ধি অর্জনের জন্য ভিএমওয়্যার বিস্তৃৃত পরিসরের সলিউশন ও সেবা প্রদান করবে। এর ফলে বাংলাদেশের গ্রাহক ও অংশীদাররা মাল্টিক্লাউডের পূর্ণাঙ্গ সুবিধা উপভোগ করতে পারবে। এ প্রযুক্তি সমাধানের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রতিষ্ঠানটির সুরক্ষিত নিরাপত্তা ব্যবস্থা এবং এ সেবাগুলোর কার্যকর ব্যবহার।

এ বিষয়ে ভিএমওয়্যারের প্রডাক্টস ও ক্লাউড সার্ভিসেসের চিফ অপারেটিং অফিসার রঘু রঘুরাম বলেন, প্রতিটি ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যক্রমে ক্লাউডের সর্বোত্তম ব্যবহারের পরিকল্পনা বাস্তবায়নে মাইলফলক অর্জন করেছে ভিএমওয়্যার। বর্তমানে আমরা বিশ্বব্যাপী প্রতিটি বৃহৎ পাবলিক ক্লাউড সেবাদাতা এবং শতাধিক ভিএমওয়্যার ক্লাউড ভেরিফায়েড পার্টনারদের মাধ্যমে গ্রাহকদের অ্যাপ্লিকেশন স্ট্র্যাটেজি প্রণয়নে সহায়তা দিচ্ছি।

তিনি বলেন, আগামী দিনগুলোতে কৌশলের অংশ হিসেবে ও অ্যাপ্লিকেশনগুলোর দ্রুত স্থানান্তর, আধুনিকীকরণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবসায় গতি আনতে আমরা আমাদের নিরাপত্তা সেবা, কার্যক্রম ও ক্লাউড অবকাঠামোগত পোর্টফোলিওকে সমৃদ্ধ করতে সচেষ্ট রয়েছি।

আরও