আবুধাবি থেকে ফেরত আসা ১১২ প্রবাসীকে বিনা ভাড়ায় নেবে এয়ার এরাবিয়া

ভিসা জটিলতায় আবুধাবি থেকে ফেরত আসা ১১২ প্রবাসী বাংলাদেশী কর্মীকে বিনা ভাড়ায় পুনরায় আবুধাবিতে নেয়ার আগ্রহ প্রকাশ করেছে এয়ার এরাবিয়া। তবে যাত্রীদের অবশ্যই টিকিটে প্রযোজ্য সরকারি কর পরিশোধ করতে হবে। এ সংক্রান্ত একটি প্রস্তাবনা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) দিয়েছে এয়ার এরাবিয়া। জানা গেছে, এয়ার এরাবিয়া আবুধাবী কর্তৃপক্ষ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানিয়েছে, গত ১৪ আগস্ট এয়ার এরাবিয়ার মাধ্যমে আবুধাবিতে গিয়ে ভিসা জটিলতার কারণে ফেরত আসা ৪৪ জন প্রবাসী

ভিসা জটিলতায় আবুধাবি থেকে ফেরত আসা ১১২ প্রবাসী বাংলাদেশী কর্মীকে বিনা ভাড়ায় পুনরায় আবুধাবিতে নেয়ার আগ্রহ প্রকাশ করেছে এয়ার এরাবিয়া। 

তবে যাত্রীদের অবশ্যই টিকিটে প্রযোজ্য সরকারি কর পরিশোধ করতে হবে। এ সংক্রান্ত একটি প্রস্তাবনা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) দিয়েছে এয়ার এরাবিয়া।

জানা গেছে, এয়ার এরাবিয়া আবুধাবী কর্তৃপক্ষ বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে চিঠি দিয়ে  জানিয়েছে, গত ১৪ আগস্ট এয়ার এরাবিয়ার মাধ্যমে আবুধাবিতে গিয়ে ভিসা জটিলতার কারণে ফেরত আসা ৪৪ জন প্রবাসী বাংলাদেশী কর্মীকে সম্পূর্ণ বিনা ভাড়ায় পুনরায় আবুধাবিতে পরিবহন করবে। এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে একই সময়ে আবুধাবী গিয়ে ফেরত আসা ৬৮ জন কর্মীকেও বাংলাদেশের প্রতি শুভেচ্ছার নিদর্শনস্বরূপ বিনা ভাড়ায় (টিকিটে প্রযোজ্য সরকারি কর পরিশোধ সাপেক্ষে) পুনরায় আবুধাবিতে পরিবহন করবে।

এয়ার এরাবিয়ার এ সিদ্ধান্তে আবুধাবী কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। একই সঙ্গে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানকেও ধন্যবাদ দিয়েছেন মন্ত্রী।

আরও