টিকিট ছাড়া সোনারগাঁও ছাড়বেন না সৌদিপ্রবাসীরা

উড়োজাহাজের টিকিট বিক্রির জন্য দেয়া টোকেন সংগ্রহ করতে না পেয়ে আজ রোববারও বিক্ষোভ প্রদর্শন ও রাস্তা অবরোধ করেছেন সৌদি আরব প্রবাসী বাংলাদেশীরা। টিকিট না পেয়ে সোনারগাঁও হোটেলের সীমানায় সাউদিয়ার (সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স) কার্যালয়ের সামনে ঢুকে পড়েন ক্ষুব্ধ প্রবাসীরা। রাস্তা অবরোধের কারণে প্রায় দুই ঘণ্টা শাহাবাগ, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে টিকিট প্রত্যাশীদের বারবার নির্ধারিত ফর্ম পূরণ করার কথা বলা হলেও তারা

উড়োজাহাজের টিকিট বিক্রির জন্য দেয়া টোকেন সংগ্রহ করতে না পেয়ে আজ রোববারও বিক্ষোভ প্রদর্শন ও রাস্তা অবরোধ করেছেন সৌদি আরব প্রবাসী বাংলাদেশীরা। টিকিট না পেয়ে সোনারগাঁও হোটেলের সীমানায় সাউদিয়ার (সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স) কার্যালয়ের সামনে ঢুকে পড়েন ক্ষুব্ধ প্রবাসীরা।

রাস্তা অবরোধের কারণে প্রায় দুই ঘণ্টা শাহাবাগ, ফার্মগেট ও কারওয়ান বাজার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে টিকিট প্রত্যাশীদের বারবার নির্ধারিত ফর্ম পূরণ করার কথা বলা হলেও তারা ভুয়া, ভুয়া বলে স্লোগান দিতে থাকে। টিকিট না পেলে সোনারগাঁও ছাড়বেন বলেও ‍হুঁশিয়ারি দিচ্ছেন প্রবাসীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, করোনাভাইরাসের কারণে সৌদি থেকে যারা সাউদিয়ার রিটার্ন টিকিট নিয়ে দেশে ফিরেছিলেন, আজ সকাল থেকে শুধু তাদেরই টিকিট পাওয়ার জন্য টোকেন দেয়ার কথা ছিল। টোকেন নম্বরের বিপরীতে আগামীকাল সোমবার (৫ অক্টোবর) থেকে তাদের টিকিট দেয়ার কথা। এ নিয়ম না মেনে টোকেন দেয়ার সংবাদ শুনে সবাই একসঙ্গে সাউদিয়ায় প্রবেশের চেষ্টা করেন। অনেকে নিরাপত্তা বেষ্টনী ভেঙে সোনারগাঁও হোটেলের দেয়াল টপকে সাউদিয়ার কার্যালয়ে প্রবেশ করেন। 

রিটার্ন টিকিটে সৌদি আরব ফিরতে সোনারগাঁওয়ের সামনে অবরোধে যোগ দেন সিরাজগঞ্জের কাওসার আহমেদ। গত সাত দিন ধরে টিকিটের জন্য তিনি কারওয়ান বাজারের রাস্তায় ঘুমিয়ে কাটিয়েছেন। ৫০ হাজার টাকা দিয়ে সৌদি এয়ারলাইনসে রিটার্ন টিকিট কেটে দেশে ফিরলেও এখন সে টিকিটের অপেক্ষায় আছেন। 

গত জানুয়ারিতে ছুটিতে আসা এই প্রবাসী বলেন, পরিবারের কাছ থেকে টাকা নিয়ে টিকিটের জন্য ঢাকায় এসেছি। সাত দিন ধরে হোটেলের সামনে আছি, রাতেও এখানে থাকি। টিকিট না পেলে জমি বিক্রি করে বাংলাদেশ বিমানে করে সৌদিতে যেতে হবে। মালিকের কাছ থেকে আকামার মেয়াদ বাড়িয়ে নিলেও নির্ধারিত সময়ে সৌদি যেতে পারবো কিনা জানি না।

একই অবস্থা পটুয়াখালীর মো. হারুনের। টিকিটের জন্য ৩ দিন আগে ঢাকায় এসেছেন তিনি। আকামার মেয়াদ আছে ২১ দিন। সৌদি কফিল দ্রুত যেতে বললেও রিটার্ন টিকিটের আশায় বসে আছেন তিনি। টিকিট না পেলে উচ্চমূল্যে বাংলাদেশ বিমানের টিকিট কিনে তার পক্ষে সৌদিতে যাওয়া সম্ভব নয় বলে জানান তিনি।

এর আগে বিক্ষোভের মুখে ফ্লাইটের টিকিট বিক্রির সুবিধার্থে টোকেন বিতরণ শুরু করে সাউদিয়া কর্তৃপক্ষ। সর্বশেষ ১ অক্টোবর ৩০০১ থেকে ৩৩০০ টোকেনধারীদের টিকিট দেয় সাউদিয়া। এরপর ২ ও ৩ অক্টোবর তারা কোনো টোকেন ইস্যু করেনি।

এদিকে দেশে এসে আটকেপড়া প্রবাসীদের ফেরাতে এরই মধ্যে নানা উদ্যোগ নিয়েছে সাউদিয়া ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফ্লাইট সংখ্যা বাড়িয়েছে উভয় প্রতিষ্ঠান। এছাড়া বিমান প্রবাসীদের ফেরাতে সৌদির তিন শহরে মোট ১২টি বিশেষ ফ্লাইট পরিচালনা করছে।

আরও