তল্লা মসজিদে অগ্নিকান্ডের ঘটনায় বিদ্যুৎ মিস্ত্রি গ্রেফতার

নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা মসজিদে বিস্ফোরণের ঘটনায় মসজিদের বিদ্যুৎ সংযোগকারী মিস্ত্রি মোবারক হোসেনকে গ্রেফতার করেছে সিআইডি। আজ রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে সিআইডির বিশেষ পু‌লিশ সুপার না‌সির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শনিবার বিকেলে কোর্ট এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। আজই (রোববার) ৫ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে প্রেরণ করা হবে।

গ্রেফতার প্রসঙ্গে এই সিআইডি কর্মকর্তা বলেন, মসজিদে একটি অবৈধ বৈদ্যুতিক লাইন ছিল। যেটি ৪ সেপ্টেম্বর (শুক্রবার) এশারের সময় কারেন্ট চলে যাওয়ায় সংযোগ দেওয়ার সময় স্পার্ক করে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সেই অবৈধ বৈদ্যুতিক লাইনে সংযোগের কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে।

আরও