চূড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে খুলনায় মহসেন জুট মিলের শ্রমিকদের সড়ক অবরোধ

খুলনার শিরোমনি শিল্প এলাকার ব্যক্তি মালিকানাধীন মহসেন জুট মিলের শ্রমিক কর্মচারীদের চূড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে খুলনা যশোর মহাসড়কের শিরোমনিতে রাজপথ অবরোধ কর্মসূচি পালিত হয়। আজ মঙ্গলবার সকাল ১০টায় শুরু হয়ে সাড়ে ১০টায় এ কর্মসূচি শেষ করেন আন্দোলনরত শ্রমিক-কর্মচারীরা। এ অবরোধ চলাকালে সড়কের দুপাশে তীব্র যানজট সৃষ্টি হয়।

এ সময় আয়োজিত সমাবেশে বক্তৃতা করেন মিলের শ্রমিক বীর মুক্তিযোদ্ধা ক্বারী মো. আছহাব উদ্দিন, ইঞ্জিল কাজী, মাহাতাব উদ্দিন, ইব্রাহিম কাগজি সাবেক সিবিএ সভাপতি শহিদুল্লাহ খা, সাধারণ সম্পাদক খান গোলাম রসুল, আ. রহমান মোড়ল, ক্ষতিগ্রস্থ শ্রমিক পরিবারের সন্তান সাংবাদিক সাইফুল্লাহ তারেক প্রমুখ।

সমাবেশে শ্রমিক নেতারা বলেন, চূড়ান্ত পাওনা পরিশোধের বিষয়ে আগামী ৪৮ ঘন্টার মধ্যে জেলা প্রশাসক এর মাধ্যমে লিখিতভাবে যদি কোন সুষ্ঠু সমাধান না করা হলে শুক্রবার জনসভার মাধ্যমে কঠোর লাগাতার আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

মিলের শ্রমিক মুক্তিযোদ্ধা ক্বারী মো. আছহাব উদ্দিন বলেন, মিল মালিক সোমবার তথাকথিত দালাল সিবিএ নেতাদের সাথে নিয়ে মিলের প্রশাসনিক ভবনে আন্দোলনরত নেতাদের বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু আমরা জেলা প্রশাসক ও শ্রম পরিচালককে বাদ দিয়ে শ্রমিকের টাকা পরিশোধের ব্যাপারে মিল মালিকের নতুন ষড়যন্ত্রের ফাঁদে পা না দিয়ে মিল মালিকের প্রস্তাব প্রত্যাখান করেছি। এছাড়া চূড়ান্ত পাওনা পরিশোধের ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহণ করা না হলে আগামী শুক্রবার জনসভার মাধ্যমে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

আরও