দুর্বৃত্তের হামলায় আইসিইউতে ঘোড়াঘাটের ইউএনও

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে তিনি ও তার বাবা ওমর শেখের ওপর দুর্বৃত্তরা হামলা করে। আশঙ্কাজনক অবস্থায় তিনি রংপুরের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (ইউএনও) চিকিৎসাধীন। তাকে ঢাকায় নেয়া হবে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার ভোরে ইউএনও ও তার বাবাকে গুরুতর অবস্থায় প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ইউএনও ওয়াহিদা খানমকে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। তার বাবা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, ইউএনওর মাথার বাম দিকে বেশি আঘাত লেগেছে। তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। ধাতব কোনো বস্তু দিয়ে তার মাথায় আঘাত করা হয়ে থাকতে পারে। তার শরীরের ডান দিক অবশ হয়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।

আজ সকাল থেকেই দিনাজপুরের জেলা প্রশাসক ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আছেন। তবে এই হামলার পেছনে কোনো কারণ অনুমান করতে পারছেন না কেউ।

আরও