বাংলাদেশ পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার চার কর্মকর্তার রদবদল হয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখা-১ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানা হয়, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবিরকে পুলিশের বিশেষ শাখায় (এসবি), রাজশাহী রেঞ্জের ডিআইজি এ কে এম হাজিফ আক্তারকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার করা হিসেবে বদলি করা হয়েছে।
পাশাপাশি ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আবদুল বাতেনকে রাজশাহী রেঞ্জে এবং এসবির ডিআইজি মো. আবু কালাম সিদ্দিককে রাজশাহী মহানগর পুলিশের কমিশনার হিসেবে বদলী করা হয়েছে।