টেকনাফে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক

কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিনের ছেঁড়া দ্বীপসংলগ্ন এলাকার সাগরপাড়ার বালুর চরে অভিযান পরিচালনা করে ১৮ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গার্ড। গত রোববার তাদের আটক করা হয় বলে গতকাল কোস্ট গার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আটককৃতরা হলেন মো. সেলিস (৩৭) ও মো. জাবেদ (২৯)। কোস্ট গার্ড জানায়, গত রোববার ছেঁড়া দ্বীপসংলগ্ন এলাকার সাগরপাড়ার বালুর চরে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ইয়াবা ব্যবসায়ীরা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও কোস্ট গার্ড সদস্যরা তাদের পিছু ধাওয়া করে মো. সেলিস ও মো. জাবেদকে আটক করতে সক্ষম হন। পরবর্তী সময়ে আটককৃতদের হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ১৮ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। আটককৃত দুই ইয়াবা ব্যবসায়ী টেকনাফ থানার ওলিয়াবাদ ও খোংগারপাড়ার বাসিন্দা। জব্দকৃত ইয়াবাসহ তাদের পরবর্তী কার্যক্রমের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও