পুলিশের ডিআইজি পদমর্যাদার ৭ কর্মকর্তার বদলি

পুলিশের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার সাত কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। গতকাল রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়ন করা হয়।

বদলীকৃত কর্মকর্তারা হলেন বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা রাজশাহীর ডিআইজি মো. আবদুল্লাহেল বাকীকে সিআইডিতে, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুককে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায়, র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক জামিল আহমেদকে সিআইডিতে এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার মো. মাহবুবুর রহমানকে শিল্পাঞ্চল পুলিশ ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে।

এর বাইরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আনোয়ার হোসেনকে চট্টগ্রাম রেঞ্জে, সিআইডির ডিআইজি ইমতিয়াজ আহমেদকে অতিরিক্ত মহাপরিচালক হিসেবে র্যাবে এবং ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীরকে সিএমপি কমিশনার হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

আরও