ফেনীতে দা কাঁচি দিয়ে অস্ত্রোপচার, ভুয়া ডাক্তারের ৩ চেম্বার সিলগালা

ফেনীতে হাড়ভাঙার চিকিৎসার নামে প্রতারণার দায়ে এক হাতুড়ে ডাক্তারের তিনটি চেম্বার সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি ভুয়া চিকিৎসককে ১৫ বছরের কারাদণ্ড ও আরেকজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার দুপুরের দিকে ফেনী সদর উপজেলা সহকারী কমিশনা (ভূমি) মৌমিতা দাশের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত জানায়, ফেনীর বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে ডাক্তার আলাবক্স নামে চেম্বার খুলে হাড়ভাঙার চিকিৎসা দেয়ার নামে একটি চক্র প্রতারণা করে আসছিল। আজ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়ক ও পাচগাছিয়া ইউনিয়নের তেমুহনীতে স্থাপিত তিনটি চেম্বারে অভিযান চালানো হয়।

ফেনীতে হাড়ভাঙার চিকিৎসার নামে প্রতারণার দায়ে এক হাতুড়ে ডাক্তারের তিনটি চেম্বার সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি ভুয়া চিকিৎসককে ১৫ বছরের কারাদণ্ড ও আরেকজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার দুপুরের দিকে ফেনী সদর উপজেলা সহকারী কমিশনা (ভূমি) মৌমিতা দাশের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত জানায়, ফেনীর বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে ডাক্তার আলাবক্‌স নামে চেম্বার খুলে হাড়ভাঙার চিকিৎসা দেয়ার নামে একটি চক্র প্রতারণা করে আসছিল। আজ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়ক ও পাচগাছিয়া ইউনিয়নের তেমুহনীতে স্থাপিত তিনটি চেম্বারে অভিযান চালানো হয়।  

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মৌমিতা দাশ জানান, অভিযানে ডাক্তার পরিচয়ে চিকিৎসা দেয়ার দায়ে ইকবাল হোসেন মামুন নামের একজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং মো. সাইফ উদ্দিন জুলফিকার নামের এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়। একই সঙ্গে তিনটি চেম্বার সিলগালা করা হয়। 

অভিযানে অংশ নেয়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. তাহসিন নুর অমি জানান, আধুনিক চিকিৎসার যুগে আলাবক্স চেম্বারগুলোতে হাড়ভাঙার চিকিৎসায় দা, ছুড়ি ও কাঁচি ব্যবহার করা হচ্ছিল। এটি সবাইকে অবাক করেছে।

আরও