রাশিয়ার টিকার ব্যাপারেও বাংলাদেশ আগ্রহী বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
জাহিদ মালেক বলেন, বাংলাদেশ এখানেই টিকা উৎপাদনে সক্ষম কিনা, তা জানতে চেয়েছে রাশিয়া সরকার। এতে তারা অনুমতি দেবে বলে জানিয়েছে। এছাড়া কভিড পরীক্ষার জন্য দুইটি পিসিআর মেশিনসহ অ্যান্টিজেন টেস্টে বাংলাদেশকে কিট দেবে দক্ষিণ কোরিয়া।
মন্ত্রী বলেন, অক্সফোর্ডের গবেষকদের টিকা বাংলাদেশে পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছি। ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চুক্তি হয়েছে। সরকারিভাবেও আনার চেষ্টা করা হচ্ছে।