কুয়েতে বাংলাদেশী মা-মেয়ের মরদেহ উদ্ধার

কুয়েতে বাংলাদেশী অধ্যুষিত জিলিপ আল সুয়েখ এলাকার একটি ফ্ল্যাট থেকে বাংলাদেশী মা-মেয়ের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার কুয়েতে ওই আবাসিক এলাকা থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মোহাম্মাদ আনিসুজ্জামান বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

কুয়েতে বাংলাদেশী অধ্যুষিত জিলিপ আল সুয়েখ এলাকার একটি ফ্ল্যাট থেকে বাংলাদেশী মা-মেয়ের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার কুয়েতে ওই আবাসিক এলাকা থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মোহাম্মাদ আনিসুজ্জামান বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

নিহত ওই নারীর নাম মমতা (৫৬) এবং তার মেয়ের নাম স্বর্ণলতা (৩১)। বাংলাদেশে তাদের বাড়ি ঢাকা জেলার ধামরাইয়ে। মৃতদেহে রক্তের দাগ পাওয়া গেছে। পুলিশের ধারণা পরিকল্পিতভাবে তাদের হত্যা করা হয়েছে।

মোহাম্মাদ আনিসুজ্জামান জানান, জিলিপ এলাকায় মা ও মেয়ে বাড়িতে একা থাকতো। গতকাল রাতে ছুরি দিয়ে তাদের হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আমি ওই অঞ্চলের পুলিশের গোয়েন্দা শাখার কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তাদের কাছ থেকে জেনেছি রাতে ওই মা-মেয়েকে হত্যা করা হয়েছে। সকালে তাদের মৃতদেহ ওই বাসায় পাওয়া যায়। মরদেহের ময়নাতদন্তের রিপোর্ট এখনও পাওয়া যায়নি।

আরও