টানা তৃতীয় দিনের মতো দেশের দুই স্টক এক্সচেঞ্জে সূচক বেড়েছে। এর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট) দশমিক ৯৪ শতাংশ বেড়ে চলতি বছরের সর্বোচ্চ পয়েন্টে অবস্থান করছে। এদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসসিএক্স বেড়েছে ১ দশমিক শূন্য ৫ শতাংশ।
ডিএসইতে আজ যে উত্থান দেখা গেছে, তার বড় অংশই হয়েছে লেনদেনের প্রথম দুই ঘণ্টায়। এরপর সূচকের গ্রাফ ছিল মোটামুটি অনুভূমিক। ৪ হাজার ৮২৭ পয়েন্ট নিয়ে দিনের লেনদেন শুরু করা ডিএসইএক্স শেষ পর্যন্ত ৪ হাজার ৮৭৩ পয়েন্টে দিনের লেনদেন শেষ করেছে, যা গতকালের চেয়ে ৪৬ পয়েন্ট বা দশমিক ৯৪ শতাংশ বেশি।
ডিএসইর শরিয়াহ সূচক ডিএসইএস আজ ৪ পয়েন্ট বা দশমিক ৩৯ শতাংশ বেড়ে দিনশেষে ১ হাজার ১৩০ পয়েন্টে দাঁড়িয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ১২৬ পয়েন্ট। ডিএসইর ব্লু চিপ সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ১১ পয়েন্ট বা দশমিক ৬৬ শতাংশ বেড়ে আজ লেনদেন শেষে ১ হাজার ৬৯০ পয়েন্টে দাঁড়িয়েছে, গতকাল যা ছিল ১ হাজার ৬৭৯ পয়েন্ট।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৭টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিনশেষে দর বেড়েছে ১৯৬টির, কমেছে ১১১টির, আর অপরিবর্তিত ছিল ৫০টি সিকিউরিটিজের বাজারদর।
খাতভিত্তিক পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইতে মোট লেনদেনের ২১ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে ওষুধ খাত। ১০ শতাংশ দখলে নিয়ে এরপর রয়েছে ব্যাংক খাত। এছাড়া ৯ শতাংশ দখলে নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে প্রকৌশল খাত।
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে ছিল ওরিয়ন ফার্মা লিমিটেড, বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড, ব্র্যাক ব্যাংক লিমিটেড, গ্রামীণফোন লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি) লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, আইএফআইসি ব্যাংক লিমিটেড ও এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেড।
এদিকে এক্সচেঞ্জটিতে গতকালের মতো আজও সমাপনী দরের ভিত্তিতে দরবৃদ্ধিতে শীর্ষে রয়েছে দেশ গার্মেন্টস লিমিটেড। এছাড়া দরবৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ফাইন ফুডস লিমিটেড, আইএসএন লিমিটেড, প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেড, নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, মুন্নু জুট স্টাফলার্স লিমিটেড, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, আমান কটন ফাইব্রাস লিমিটেড, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
এদিকে আজ ডিএসইতে দরপতনের তালিকায় শীর্ষ ১০ সিকিউরিটিজ হলো- ইমাম বাটন লিমিটেড, দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেড, মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
দেশের আরেক শেয়ারবাজার সিএসইতে আজ প্রধান সূচক সিএসসিএক্স দিনের ব্যবধানে প্রায় ৮৭ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৩৮৫ পয়েন্টে অবস্থান করছে। গত কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ৮ হাজার ২৯৮ পয়েন্টে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৮৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৬টির, কমেছে ৭৫টির, আর অপরিবর্তিত ছিল ৪২টির বাজারদর।
আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন বাড়লেও সিএসইতে তা সামান্য কমেছে। ডিএসইতে আজ মোট ৯০৭ কোটি ১৩ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৭৮৩ কোটি ৭০ লাখ টাকা। অন্যদিকে সিএসইতে সিএসইতে আজ ২৬ কোটি ১৮ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২৬ কোটি ৬২ লাখ টাকা।