৩০ জুন সমাপ্ত ২০২০ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) সাইফ পাওয়ারটেক লিমিটেডের সম্মিলিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ২০ পয়সা। এ হিসাবে তিন প্রান্তিকে কোম্পানিটির ইপিএস কমেছে ১১ পয়সা বা ৯ দশমিক ১৬ শতাংশ। তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ১৪ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৩৭ পয়সা। ৩১ মার্চ প্রতিষ্ঠানটির সম্মিলিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬ টাকা ৫৮ পয়সা।
২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে সাইফ পাওয়ারটেক। এর মধ্যে ৪ শতাংশ নগদ ও ৬ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির সম্মিলিত ইপিএস হয়েছে ১ টাকা ৫৯ পয়সা, আগের হিসাব বছর যা ছিল ২ টাকা ৯ পয়সা। ওই বছরের ৩০ জুন কোম্পানিটির সম্মিলিত এনএভিপিএস ছিল ১৬ টাকা ৮২ পয়সা।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ কোম্পানটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ১৪ টাকা ৬০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ১১ টাকা ও ১৯ টাকা ৮০ পয়সা।