রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলগেট এলাকায় পিকআপ চাপায় কাজী শাফিন আলম আকাশ নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তিনি ফরিদপুর জেলার নগরকান্দা থানার কাজী কড়িয়াল গ্রামের কাজী শাহ আলমের ছেলে। গতকাল রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বলেন, গতকাল সন্ধ্যার পরে কাজী শাফিন আলম মোটরসাইকেল যোগে ঢাকা থেকে ফরিদপুরে বাড়ি যাচ্ছিলেন। তিনি খানখানাপুর রেলগেট এলাকায় আসলে পেছন থেকে আসা একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। এরপর স্থানীয়দের সহযোগিতায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই অভিযান চালিয়ে ঘাতক পিকআপ ও চালক জিয়াউল হককে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে একটি মামলা দায়ের হয়েছে বলে জানান ওসি।