সাকিবের মেয়েকে নিয়ে আপত্তিকর মন্তব্য, চিহ্নিত ৬

ফেসবুকে পোস্ট করা ক্রিকেটার সাকিব আল হাসানের মেয়ের ছবিতে আপত্তিকর মন্তব্যকারী ছয়জনকে শনাক্ত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। সম্প্রতি সাকিব আল হাসান তার ফেসবুক পেইজে তার বড় মেয়ের একটি ছবি পোস্ট করেন। সূর্যমুখী বাগানের মধ্যে তোলা হাস্যোজ্জ্বল ওই ছবিতে বেশ কয়েকজন আপত্তিকর মন্তব্য করেন। এর ফলে পেইজ থেকে ছবিটি সরিয়ে ফেলেন সাকিব।

পুলিশ কর্মকর্তারা বলছেন, ফেসবুকে অনেকগুলো নাম ভাসছে, সেগুলোও আমরা আমলে নিচ্ছি। সেগুলো ফেক আইডি হতে পারে, আবার কাউকে ফাঁসানোর জন্য উদ্দেশ্য প্রণোদিত হতে পারে। তাই প্রযুক্তির জায়গা থেকে পুঙ্খানুপুঙ্খু বিশ্লেষণ করেই আমরা আগাচ্ছি। তবে যারা এ ধরনের মন্তব্য করেছেন, তাদের পালানোর সুযোগ নেই। কারণ তাদের ফুটপ্রিন্ট রয়ে গেছে। তাদের শনাক্তের কাজ প্রায় শেষ।

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের এডিসি নাজমুল ইসলাম বলেন, ক্রিকেটার সাকিব আল হাসানের মেয়ের ছবিতে আপত্তিকর মন্তব্যকারীদের ফেসবুক আইডিগুলো ঢাকার বাইরের। তাদের গ্রেফতারে অভিযান চলছে। দ্রুত সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনা হবে। এ ধরনের মন্তব্য ডিজিটাল নিরাপত্তা আইন ও পর্নোগ্রাফি আইনে অপরাধ।

তিনি আরও বলেন, আমরা সবার জন্য সাইবার জগৎ নিরাপদ রাখতে চাই। এজন্য আমাদের টিম সার্বক্ষণিকভাবে সাইবার পেট্রোলিং করে থাকে। ভবিষ্যতে যারা এ ধরনের কাজ করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। যারা বিভিন্ন মানুষের পোস্টে বাজে বা আপত্তিকর মন্তব্য করেন তাদের জন্য এটা হুঁশিয়ারি। 

আরও