সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদ সিএমএইচে ভর্তি

দেশের খ্যাতনামা সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদকে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ফেরদৌস ওয়াহিদকে হাসপাতলে নেয়া হয় বলে জানিয়েছেন তার সহকারী মোশারফ। তিনি জানিয়েছেন, প্রায় এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছেন ফেরদৌস ওয়াহিদ।

দেশের খ্যাতনামা সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদকে গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ফেরদৌস ওয়াহিদকে হাসপাতলে নেয়া হয় বলে জানিয়েছেন তার সহকারী মোশারফ।

তিনি জানিয়েছেন, প্রায় এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছেন ফেরদৌস ওয়াহিদ। সপ্তাহখানেক আগে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে তার নমুনা পরীক্ষা করা হয়। সেই রিপোর্ট করোনাভাইরাস ‘নেগেটিভ’ আসে। কিন্তু জ্বর কমছে না। তাই চিকিৎসকের পরামর্শে বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পীকে হাসপাতালে নেয়া হয়েছে। 

পুনরায় করোনা টেস্টের জন্য হাসপাতাল কর্তৃপক্ষ তার নমুনা নিয়েছে বলেও জানান তিনি।

৬৭ বছর বয়সী এ সংগীতশিল্পী কয়েক বছর ধরে হৃদরোগ, উচ্চরক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছেন।

দেশের খ্যাতিমান এই সংগীত শিল্পী ‘মামুনিয়া’, ‘আগে যদি জানতাম’, ‘এমন একটা মা দেনা’সহ অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। গানের পাশাপাশি চলচ্চিত্রে অভিনয় ও পরিচালনাও করেছেন। ১৯৯৮ সালে ‘ভয়ঙ্কর বদমাশ’ চলচ্চিত্রে নায়িকা ববিতার বিপরীতে নায়কের চরিত্রে অভিনয় করেন। আর তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘কুসুমপুরের গল্প’। বর্তমান সময়ে জনপ্রিয় সংগীত শিল্পী ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ তার ছেলে। 

আরও