ঢাকা-১৮ উপনির্বাচন

মনোনয়ন ফরম সংগ্রহ করলেন নাজমা

ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী যুব মহিলা লীগের সভাপতি নাজমা আখতার মনোনয়ন ফরম সংগ্রহ করেন। বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার কাছ থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী যুব মহিলা লীগের সভাপতি নাজমা আখতার মনোনয়ন ফরম সংগ্রহ করেন। বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার কাছ থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। বলেন, আওয়ামী লীগের দলীয় সভাপতি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত, তিনি যাকে মনোনয়ন দিবেন আমরা তার পক্ষেই কাজ করবো। তবে তাকে মনোনয়ন দেয়া হলে তিনি জয়ী হওয়ার ব্যাপারে আশাবাদী। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন যুব মহিলা লীগের সহ-সভাপতি জাকিয়া পারভিন মনি, মমতা হেনা লাভলী, শিরিনা নাহার লিপি, শারমিন সুলতানা লিলিসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ছাত্রলীগের সাবেক ছাত্রনেত্রী নাজমা আখতার যুব মহিলা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি। ২০০২ সালে প্রতিষ্ঠিত সংগঠনটির প্রথম কাউন্সিলর অনুষ্ঠিত হয় ২০১৪ সালের ৫ মার্চ। প্রথম কাউন্সিল সভাপতি নির্বাচিত নাজমা আখতার ও সাধারণ সম্পাদক অপু উকিল। এরপর সর্বশেষ অনুষ্ঠিত কাউন্সিলেও তারা পুর্ননির্বাচিত হন। নবম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য ছিলেন নাজমা।

উল্লেখ্য, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য। তিনি জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ৯ জুলাই রাতে থাইল্যান্ডের একটি হাসপাতালে মারা গেলে আসনটি শূন্য হয়। ঢাকা-১৮ সহ আওয়ামী লীগের পাঁচ সংসদীয় আসনের উপনির্বাচনে মনোনয়ন ফরম বিক্রির সোমবার ছিলো প্রথম দিন। ফরম সংগ্রহ ১৭ আগস্ট থেকে শুরু ও জমা নেয়া হচ্ছে যা চলবে ২৩ আগস্ট পর্যন্ত।

আরও