প্রথম প্রান্তিকে বার্জারের ইপিএস ২ টাকা ৩২ পয়সা

চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (এপ্রিল-জুন) বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের সম্মিলিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩২ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ১১ টাকা ১২ পয়সা।

চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (এপ্রিল-জুন) বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের সম্মিলিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩২ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ১১ টাকা ১২ পয়সা। 

৩০ জুন কোম্পানিটির সম্মিলিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২০৬ টাকা ৫২ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২০৪ টাকা ২০ পয়সা।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বার্জার পেইন্টস শেয়ারের সর্বশেষ দর ছিল ১ হাজার ৩৫৫ টাকা ২০ পয়সা। সমাপনী দর ছিল ১ হাজার ৩৫৬ টাকা ৭০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ১ হাজার ২০৮ টাকা থেকে ১ হাজার ৬১৪ টাকা ৮০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।

আরও