বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে ছয়টি ঈদের জামায়াত

করোনামহামারীর মধ্যে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে এবারের ঈদুল আজহার ছয়টি জামাত অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার প্রথম জামায়াত সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। প্রথম ঈদের জামায়াতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মিজানুর রহমান, মুকাব্বির থাকবেন ক্বারী কাজী মাসুদুর রহমান।

দ্বিতীয় জামাত অনুষ্ঠিত সকাল ৭টা ৫০ মিনিটে, এ জামাতের ইমামতি করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী, মুকাব্বির থাকবেন ক্বারী হাবিবুর রহমান মেশকাত। পরে যথাক্রমে সকাল ৮টা ৪৫, ৯টা ৩৫, সাড়ে ১০টা ও বেলা ১১টা ১০ মিনিটে আরো চারটি জামায়াত অনুষ্ঠিত হবে। 

এগুলোতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মাওলানা এহসানুল হক, মাওলানা মহিউদ্দিন কাসেম, ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস হাফেজ মাওলানা ওয়ালিয়ূর রহমান খান ও ইসলামিক ফাউন্ডেশনের সাবেক উপ-পরিচালক মাওলানা মুহাম্মদ আব্দুর রব মিয়া।  

এই জামাতগুলোতে মুকাব্বির থাকবেন মাওলানা ইসহাক, মো. শহীদুল্লাহ, খাদেম হাফেজ মো. আব্দুল মান্নান ও খাদেম  হাফেজ মো. আব্দুর রাজ্জাক।

আরও