চাঁদাবাজির মামলায় জেলে বঙ্গলীগের প্রেসিডেন্ট

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) উপাচার্যকে প্রাণনাশের হুমকি ও চাঁদাবাজির মামলার মূল আসামি বাংলাদেশ জাতীয় বঙ্গলীগের প্রেসিডেন্ট শওকত হাসান মিয়াকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গতকাল বিকালে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আদালতে ইউআইটিএসের পক্ষে আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করে জুবাইরুল ইসলাম ও আবদুল মান্নান ভূঁইয়া এবং আসামি শওকতের পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট নাজমুল হাসান মিয়া। মামলা সূত্রে জানা যায়, ইউআইটিএস উপাচার্যকে প্রাণনাশের হুমকি দিয়ে ৬০ কোটি চাঁদা দাবি করেন বাংলাদেশ জাতীয় বঙ্গলীগের প্রেসিডেন্ট শওকত হাসান মিয়া।

আরও