হংকংকে সরিয়ে শীর্ষ করপোরেট করস্বর্গ হবে সুইজারল্যান্ডের নিডওয়ালডেন

বিশ্বের সর্বনিম্ন করপোরেট করবিশিষ্ট স্থানের তকমা শিগগিরই হারাতে চলেছে হংকং। সুইজারল্যান্ডের ছোট্ট পাহাড়ি প্রদেশ নিডওয়ালডেন সেই জায়গা দখল করতে চলেছে। বিএকে ইকোনমিকসের সর্বশেষ ট্যাক্সেশন ইনডেক্সে এমন সম্ভাবনা ফুটে উঠেছে। খবর ব্লুমবার্গ।

বিশ্বের সর্বনিম্ন করপোরেট করবিশিষ্ট স্থানের তকমা শিগগিরই হারাতে চলেছে হংকং। সুইজারল্যান্ডের ছোট্ট পাহাড়ি প্রদেশ নিডওয়ালডেন সেই জায়গা দখল করতে চলেছে। বিএকে ইকোনমিকসের সর্বশেষ ট্যাক্সেশন ইনডেক্সে এমন সম্ভাবনা ফুটে উঠেছে। খবর ব্লুমবার্গ।

সুইজারল্যান্ডভিত্তিক অর্থনৈতিক গবেষণা প্রতিষ্ঠান বিএকে ইকোনমিকস দেশটির বিভিন্ন প্রদেশের কর কাঠামো ও সেখানকার বিনিয়োগ আকর্ষণ ক্ষমতা পর্যালোচনা করে। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি তাদের নতুন ট্যাক্সেশন ইনডেক্স প্রকাশ করেছে। সুইজারল্যান্ডের একটি দৈনিকে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রথম প্রকাশ হয়েছে।

সুইজারল্যান্ড বর্তমানে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় কর পুনর্গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। দেশটির কয়েকটি প্রদেশে করপোরেট মুনাফার ওপর কর উল্লেখযোগ্য হারে কমতে পারে। নিডওয়ালডেন তাদের মধ্যে অন্যতম। পুনর্গঠনের পর নিডওয়ালডেনের করপোরেট করহার ৯ দশমিক ৮ শতাংশে নেমে আসতে পারে। এখন হংকং যদি তাদের কর কাঠামোয় কোনো পরিবর্তন না আনে, তবে ২০২৫ সাল নাগাদই নিডওয়ালডেন করপোরেট কর সাশ্রয়ে তাদের ছাড়িয়ে যেতে পারে বলে বিএকে ইকোনমিকসের প্রতিবেদনে জানানো হয়েছে।

২০২৫ সালের মধ্যে সুইজারল্যান্ডের কর পুনর্গঠন কার্যক্রম সম্পন্ন হবে। সে সময় দেশটিতে জাতীয়ভাবে করপোরেট করহার বর্তমানের ১৬ দশমিক ৮ শতাংশ থেকে ১৩ দশমিক ৫ শতাংশে নেমে আসতে পারে। সেক্ষেত্রে সুইজারল্যান্ডের জাতীয় করপোরেট করহার সিঙ্গাপুরের চেয়েও কম হবে।

সুইজারল্যান্ডে বর্তমানে সবচেয়ে বেশি করপোরেট কর দিতে হয় বার্নে। কর কাঠামো পুনর্গঠনের পর সেখানকার করপোরেট করহারও লন্ডন, মিউনিখ, ভিয়েনা, প্যারিস ও মিলানের চেয়ে কম হবে।

আরও