স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক আমিনুল হাসানকে ওএসডি

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. মো. আমিনুল হাসানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তার স্থলে দায়িত্ব পেয়েছেন যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির উপ-পরিচালক ও প্রোগ্রাম ম্যানেজার ডা. মো. ফরিদ হোসেন মিঞা। আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ৩ দিনের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। অন্যথায় তারা চতুর্থ দিনে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. মো. আমিনুল হাসানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তার স্থলে দায়িত্ব পেয়েছেন যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির উপ-পরিচালক ও প্রোগ্রাম ম্যানেজার ডা. মো. ফরিদ হোসেন মিঞা।

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ৩ দিনের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। অন্যথায় তারা চতুর্থ দিনে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।

এর আগে বিতর্কের মুখে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক আবুল কালাম আজাদ মঙ্গলবার (২১ জুলাই) পদত্যাগ করেন। এরপর থেকেই অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক ডা. মো. আমিনুল হাসানকে সরিয়ে দেয়ার গুঞ্জন ওঠে। আজ সেটি সত্যি হলো।

স্বাস্থ্য অধিদপ্তরের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ করোনা মহামারী শুরুর অনেক আগে থেকেই। মহামারীর সময় এসব অভিযোগ আরো বড় আকারে দৃশ্যমান হয়। স্পষ্ট হয়ে ওঠে মন্ত্রণালয় ও অধিদপ্তরের অদক্ষতা, ব্যর্থতা। জেকেজি ও রিজেন্টের দুর্নীতি সাধারণ মানুষকেও হতবাক করেছে। যদিও এ নিয়ে অধিদপ্তর ও মন্ত্রণালয় বরাবর দায় এড়ানোর চেষ্টা করেছে।

আরও