নরেন দাসের মৃত্যুতে বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শোক

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব নরেন দাসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। পৃথক শোকবার্তা দিয়েছেন বিজ্ঞান ও প্রযু্ক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম স‌ুজন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কেএম খালিদ।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের  লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব নরেন দাসের মৃত্যুতে  গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা।

পৃথক শোকবার্তা দিয়েছেন বিজ্ঞান ও প্রযু্ক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম স‌ুজন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কেএম খালিদ।

আরো শোক জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন ও শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

এছাড়া বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশনের পক্ষ থেকে সভাপতি (ভারপ্রাপ্ত)  বেগম ফায়জুননেছা ও মহাসচিব বিকাশ কুমার সাহা এক শোকবার্তায় নরেন দাসের মৃত্যুতে শোক ও তার আত্মার শান্তি কামনা করেছেন।

আরও