বিদ্যুৎখাতে মানবসম্পদ উন্নয়নের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে: প্রতিমন্ত্রী

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, উন্নত বিশ্বের সঙ্গে সমন্বয় করে বিদ্যুৎ খাতের মানবসম্পদ উন্নয়নের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের পেশাগত দক্ষতা প্রতিনিয়ত বাড়িয়ে গ্রাহক সন্তুষ্টিতে কাজ করতে হবে বলেও উল্লেখ করেন তিনি। আজ মঙ্গলবার অনলাইনে বিদ্যুৎ খাতে বিদ্যমান মানবসম্পদ মূল্যায়ন ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান কেপিএমজি প্রদত্ত প্রতিবেদনের ওপর আলোচনাকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, কর্মকালীন (অন সার্ভিস ) প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। কোন প্রতিষ্ঠানে কী ধরনের প্রশিক্ষণ লাগে বা কাজের ধরন অনুসারে কোন যোগ্যতাসম্পন্ন লোক লাগবে বা টেকনিক্যাল-ননটেকনিক্যাল জনবলের অনুপাত কী হবে তা সেই প্রতিষ্ঠানকেই নির্ধারণ করতে হবে। ২০৪১

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, উন্নত বিশ্বের সঙ্গে সমন্বয় করে বিদ্যুৎ খাতের মানবসম্পদ উন্নয়নের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের পেশাগত দক্ষতা প্রতিনিয়ত বাড়িয়ে গ্রাহক সন্তুষ্টিতে কাজ করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

আজ মঙ্গলবার অনলাইনে বিদ্যুৎ খাতে বিদ্যমান মানবসম্পদ মূল্যায়ন ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান কেপিএমজি প্রদত্ত প্রতিবেদনের ওপর আলোচনাকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। 

তিনি বলেন, কর্মকালীন (অন সার্ভিস ) প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। কোন প্রতিষ্ঠানে কী ধরনের প্রশিক্ষণ লাগে বা কাজের ধরন অনুসারে কোন যোগ্যতাসম্পন্ন লোক লাগবে বা টেকনিক্যাল-ননটেকনিক্যাল জনবলের অনুপাত কী হবে তা সেই প্রতিষ্ঠানকেই নির্ধারণ করতে হবে। ২০৪১ সালের উন্নত বাংলাদেশ চিন্তা করে দীর্ঘমেয়াদি পরিকল্পনা এখনই নিতে হবে। সিমেন্স, জিই বা এবিবি-এর মতো প্রতিষ্ঠান বিদ্যুৎখাতে কাজ করছে, প্রশিক্ষণে তাদের সহযোগিতা নেয়া যেতে পারে। সারা বছর কোন সংস্থা কীভাবে গ্রাহকসেবা বৃদ্ধি করবে তার সুনির্দিষ্ট কৌশলপত্র প্রণয়ণ করারও আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, বিদ্যুৎখাতের ১৪টি প্রতিষ্ঠান/কোম্পানির বিষয়ে বিভিন্ন তথ্য নিয়ে কেপিএমজি একটি প্রতিবেদন প্রস্তুত করেছে। কর্মশক্তি কৌশল, সক্ষমতা বৃদ্ধি কৌশল, প্রতিভা ব্যবস্থাপনা কৌশল ও সংস্থা উন্নয়ন কৌশল এই চারটি বিষয়ের ওপর গুরুত্ব দিয়ে বিদ্যুৎখাতের সুষম প্রবৃদ্ধি মডেল সংক্রান্ত প্রতিবেদন কেপিএমজি পাওয়ার সেলে দিয়েছে।

ভার্চুয়াল এই সভায় অন্যদের মধ্যে যুক্ত ছিলেন বিদ্যুৎ সচিব ড. সুলতান আহমেদ, পিডিবির চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন, আরইবির চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন (অব.) ও পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেনসহ কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালকেরা।

আরও