ঢাকার জলাবদ্ধতা কমে এসেছে: তথ্যমন্ত্র্রী

বেশি বৃষ্টিতে ঢাকা শহরের জলাবদ্ধতা আগের চেয়ে কমে এসেছে। এর পূর্ণ নিরসনে ওয়াসা গত বছর থেকে ১০০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করছে, যার সমাপ্তিতে এই সমস্যা থাকবে না। আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। এসময় সাংবাদিকরা সরকারের বন্যা মোকাবেলায় ব্যর্থতার অভিযোগ তুলে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর মন্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে তথ্যমন্ত্রী বলেন, বন্যা-দুর্যোগ মোকাবিলায় নিজেরা কী করেছেন, সেই চেহারাটা ভালোভাবে আয়নায় দেখুন। শুধু সিদ্ধান্তের অভাবে

বেশি বৃষ্টিতে ঢাকা শহরের জলাবদ্ধতা আগের চেয়ে কমে এসেছে। এর পূর্ণ নিরসনে ওয়াসা গত বছর থেকে ১০০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করছে, যার সমাপ্তিতে এই সমস্যা থাকবে না। 

আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

এসময় সাংবাদিকরা সরকারের বন্যা মোকাবেলায় ব্যর্থতার অভিযোগ তুলে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর মন্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে তথ্যমন্ত্রী বলেন, বন্যা-দুর্যোগ মোকাবিলায় নিজেরা কী করেছেন, সেই চেহারাটা ভালোভাবে আয়নায় দেখুন। শুধু  সিদ্ধান্তের অভাবে তাদের আমলে ১৯৯১ সালের ঘুর্ণিঝড়ে লাখ লাখ প্রাণ ও বিপুল সম্পদহানিসহ বিমান বাহিনীর এক ডজনেরও বেশি বিমান চট্টগ্রাম বিমানবন্দর থেকে  না সরানোর কারণে ধ্বংস হয়েছে।

১৯৯৮ সালের বন্যা প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আটানব্বইয়ের বন্যায় দেশের প্রায় পঁচাত্তর ভাগ এলাকা প্লাবিত হয়েছিল, বিবিসি ও অন্যান্য দেশী-বিদেশী গণমাধ্যম লাখ লাখ মানুষের অনাহারে মৃত্যুর আশংকা প্রকাশ করেছিল। জননেত্রী শেখ হাসিনা তখন প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দেশ পরিচালনা করছিলেন। সব শঙ্কা-আশঙ্কা ভুল প্রমাণ করে তিনি অত্যন্ত সফলভাবে সেই বন্যা মোকাবেলা করেছেন এবং অনাহারে কেউ মারা যায়নি।

আরও