বেনাপোল কাস্টম হাউজে জীবাণুনাশক দুটি টানেল ও বন্দরের রফতানি টার্মিনালে ট্রাকচালক-হেলপারদের শরীরের তাপমাত্রা নির্ণয়ের জন্য একটি থার্মাল স্ক্যানার স্থাপন করা হয়েছে। গত রোববার বিকালে বেনাপোল কাস্টম হাউজের কমিশনার মো. আজিজুর রহমান এগুলো উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেনাপোল কাস্টমসের অতিরিক্ত কমিশনার ড. মো. নেয়ামুল ইসলাম, যুগ্ম কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম, সহকারী কমিশনার উত্তম চাকমা প্রমুখ।