মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হলেন উসমান রাশেদ মুয়ীন

উসমান রাশেদ মুয়ীন সম্প্রতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) লিমিটেডের হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগদান করেছেন।

উসমান রাশেদ মুয়ীন সম্প্রতি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) লিমিটেডের হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি ইস্টার্ন ব্যাংক লিমিটেডে হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট হিসেবে কর্মরত ছিলেন। ২৩ বছরের ব্যাংকিং অভিজ্ঞতাসম্পন্ন মুয়ীন একজন ওমেগা (ইউকে) সার্টিফায়েড ক্রেডিট প্রফেশনাল।

মুয়ীন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্সে অনার্স ও মাস্টার্স অর্জন করেন। তিনি ১৯৯৬ সালে সাউথইস্ট ব্যাংক লিমিটেডে প্রবেশনারি অফিসার হিসেবে ব্যাংকিং পেশা শুরু করেন এবং তিনি সেখানে ২০০৩ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। এরপর তিনি ঢাকা ব্যাংক লিমিটেডে যোগদান করেন। মুয়ীন ২০০৭ থেকে ২০২০ সাল পর্যন্ত ইস্টার্ন ব্যাংক লিমিটেডে কর্মরত ছিলেন এবং এর মধ্যে তিনি ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। —বিজ্ঞপ্তি

আরও