ইস্টার্ন ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির সামার-২০২০ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠান গত রোববার ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইস্টার্ন ইউনিভার্সিটির জনসংযোগ পরিচালক সাজেদ ফাতেমী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আমিনুল হক এবং একই বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. গোলাম রব্বানী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ডিন অধ্যাপক ড. মাহফুজুর রহমান।
অনুষ্ঠানে অনুভূতি জানিয়ে বক্তব্য দেন সিএসই ডিপার্টমেন্টের নবীন শিক্ষার্থী মাহজাবিন বিনতে মান্নান এবং ট্রিপল-ই ডিপার্টমেন্টের মো. শফিউর রহমান। এ সময় শিক্ষার্থীরা ইস্টার্ন ইউনিভার্সিটির ফেসবুক পেজে সংযুক্ত হয়ে তাদের উপস্থিতি জানান দেন। —বিজ্ঞপ্তি