ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের (আইবিবিএল) উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরিয়াহ্ পরিপালন’
শীর্ষক এক ওয়েবিনার গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান পিএইচডি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সেমিনারে আলোচক হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরিয়াহ্্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার ও কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মদ আব্দুস সামাদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মাহবুব উল আলম, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মুহাম্মদ মুনিরুল মওলা ও মুহাম্মদ কায়সার আলী।
সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে সেমিনারে ব্যাংকের লোকাল অফিস, ফরেন এক্সচেঞ্জ করপোরেট শাখা, গুলশান করপোরেট শাখা, হেড অফিস কমপ্লেক্স করপোরেট শাখা, নবাবপুর রোড করপোরেট শাখা, রমনা করপোরেট শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন। —বিজ্ঞপ্তি