রূপালী ব্যাংকের ‘ইসলামী ব্যাংকিং ফিচারস অ্যান্ড প্রসিডিউরস’ কর্মশালার আয়োজন

রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমি কর্তৃক আয়োজিত দিনব্যাপী ‘ইসলামী ব্যাংকিং ফিচারস অ্যান্ড প্রসিডিউরস, শীর্ষক কর্মশালা গত শনিবার ভার্চুয়াল প্রযুক্তি জুমের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।

রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমি কর্তৃক আয়োজিত দিনব্যাপী ‘ইসলামী ব্যাংকিং ফিচারস অ্যান্ড প্রসিডিউরস, শীর্ষক কর্মশালা গত শনিবার ভার্চুয়াল প্রযুক্তি জুমের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ প্রধান অতিথি হিসেবে কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। এ সময় তিনি রূপালী ব্যাংকের ইসলামী ব্যাংকিং ব্যবস্থা চালুর বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ছাড়পত্র পাওয়ার বিষয় সবাইকে অবহিত করেন এবং ইসলামী ব্যাংকিংয়ের মূল দর্শন এবং সাফল্যের বিভিন্ন সূচক উল্লেখ করেন।

ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) খন্দকার আতাউর রহমানের সঞ্চালনায় ব্যাংকের সব মহাব্যবস্থাপক, করপোরেট শাখার প্রধান, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানসহ মোট ৯৮ জন নির্বাহী এ কর্মশালায় অংশগ্রহণ করেন। পূবালী ব্যাংক লিমিটেডের ইসলামী ব্যাংকিং ইউনিটের শরিয়া বোর্ড এবং ইনভেস্টমেন্ট সেলের প্রধান এএএম নূরন্নবী মূল বক্তা হিসেবে কর্মশালাটি পরিচালনা করেন। —বিজ্ঞপ্তি

আরও