আফ্রিকার দেশ কেনিয়ার কিছু নাগরিক এখনো করোনাভাইরাসকে গুরুত্বের সঙ্গে নিচ্ছে না। যদিও বৈজ্ঞানিক তথ্য বলছে, করোনাভাইরাসের মারাত্মক একটি নতুন স্ট্রেইন বিশ্বজুড়ে ৬ লাখের বেশি মানুষকে হত্যা করেছে। অথচ আপনি যদি কেনিয়ায় প্রকাশ্যে ঘোষণা করেন যে আপনি করোনাভাইরাস পজিটিভ, তবে আপনি মনোযোগ আকর্ষণের জন্য মিথ্যা ছদ্মবেশী হিসেবে গণ্য হওয়ার ঝুঁকিতে পড়ে যেতে পারেন।
দেশটির প্রথম কভিড-১৯ রোগী আইভি ব্রেন্ডা রচিস চিকিৎসা নিয়ে এপ্রিলে হাসপাতাল ছেড়ে যান। সে সময়ও রোগটি বিদেশী রোগ হিসেবে বিবেচিত হতো এবং আফ্রিকান কেউ কেউ ভাইরাসটি প্রতিরোধী বলে ভ্রান্ত ধারণা করেছিল।
নাইরোবি বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজিস্ট ও ইমিউনোলজিস্ট অধ্যাপক ওমু আনজানা বলেন, এজন্য স্বাস্থ্য খাতে কাজ করা মানুষদের দায় নিতে হবে বলে মনে করেন। তারা জনগণের সঙ্গে কার্যকরভাবে যোগাযোগ করতে ব্যর্থ হয়েছেন। জনগণের উদ্বেগ শোনার জন্য এবং তাদের সঙ্গে যোগাযোগে অনুরণিত শব্দ নির্বাচন করতে হবে। সুতরাং মানুষের প্রশ্নের উত্তর দেয়া এবং জীবন বাঁচাতে সরকারের সঙ্গে সহযোগিতা করার জন্য আরো জোর দেয়া প্রয়োজন।
বিবিসি