কুয়েতে সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশী নিহত

কুয়েতের সালমি এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশী যুবক প্রাণ হারিয়েছে। নিহতদের একজন মো. সাজিদুল ইসলাম রোমান (২২)। তার বাড়ি বরিশালের গৌরনদী উপজেলা সদরে। অন্যজনের নাম-পরিচয় জানা যায়নি। তবে তার বাড়ি চাঁদপুরে বলে নিশ্চিত করেছে রোমানের পরিবার।

স্বজন ও সহকর্মীরা জানান, সংসারের সচ্ছলতা ফেরাতে ২০১৭ সালে রোমান কুয়েতে যান। সেখানে তিনি একটি ডিপার্টমেন্টাল স্টোরের সেলসম্যান হিসেবে কাজ করতেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে তিনি কর্মস্থল থেকে একটি প্রাইভেট কারে কুয়েতের রাজধানীর বাসায় ফিরছিলেন। পথিমধ্যে প্রাইভেট কারটি সালমি এলাকার ১৮৭ কিলোমিটার সড়কে পৌঁছলে দুর্ঘটনায় পতিত হয়। এতে ঘটনাস্থলেই রোমান মারা যান।

জানা গেছে, ওই গাড়িতে ছিলেন রোমানের আরেক সহকর্মী। তিনিও এ দুর্ঘটনায় প্রাণ হারান। তবে ওই ব্যক্তির ঠিকানা ও তার পরিবার সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দিতে পারেননি রোমানের সহকর্মীরা।

আরও