বান্দরবানে গোলাগুলি, নিহত ৬

বান্দরবান সদর উপজেলার রাজভিলা ইউনিয়নে বাগমারা বাজার এলাকায় গোলাগুলিতে ছয়জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন তিনজন। নিহত ব্যক্তিরা সবাই জনসংহতি সমিতির (এমএন লারমা) সদস্য বলে জানা গেছে। হামলাকারীদের ব্যাপারে কোনো তথ্য জানা যায়নি। গো

বান্দরবান সদর উপজেলার রাজভিলা ইউনিয়নে বাগমারা বাজার এলাকায় গোলাগুলিতে ছয়জন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন তিনজন। নিহত ব্যক্তিরা সবাই জনসংহতি সমিতির (এমএন লারমা) সদস্য বলে জানা গেছে। হামলাকারীদের ব্যাপারে কোনো তথ্য জানা যায়নি।

গোলাগুলিতে নিহতরা হলেন- প্রজিত চাকমা (৬৫), ডেভিড মারমা (৪৫), জয় ত্রিপুরা (৪০), দিপেন ত্রিপুরা (৪২), রতন তঞ্চঙ্গ্যা (৫৫), বিমল কান্তি চাকমা ওরফে বিধু বাবু (৬০)।

আহতর হলেন- নিহার চাকমা, বিদ্যুৎ চাকমা, হ্লাওয়াংসিং। হ্লাওয়াংসিং বান্দরবানের রাজভিলা ইউপির এক সদস্যের মেয়ে।

বান্দরবান পুলিশ সুপার জেরিন আক্তার গোলাগুলিতে ৬ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে বলে জানান তিনি।

আরও