এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন কেএম হাবিব উল্লাহর মৃত্যু

শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশনের চেয়ারপার্সন কেএম হাবিব উল্লাহ মারা গেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে ভারতের কলকাতায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। তিনি বেশ কিছুদিন ধরে কিডনির নানা জটিলতায় ভুগছিলেন। কেএম হাবিব উল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্প মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু ।

শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশনের  চেয়ারপার্সন কেএম হাবিব উল্লাহ মারা গেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। 

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে ভারতের কলকাতায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। তিনি বেশ কিছুদিন ধরে কিডনির নানা জটিলতায় ভুগছিলেন।

কেএম হাবিব উল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শিল্প মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু ।  

আজ এক শোকবার্তায় তিনি বলেছেন, দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে সুসংহত করতে কেএম হাবিব উল্লাহ নিরন্তর পরিশ্রম করে গেছেন। এর ফলে এসএমই খাতের উদ্যোক্তাদের সুনাম দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। তার আকস্মিক মৃত্যুতে উদীয়মান এসএমই খাতের  উদ্যোক্তাদের যে ক্ষতি হলো, তা সহজে পূরণ হবার নয়।

আরও