করোনা আক্রান্ত বদরউদ্দিন কামরানের অবস্থা গুরুতর, আনা হচ্ছে ঢাকায়

করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) রেফার্ড করা হয়েছে। বিমানবাহিনীর হেলিক্প্টারে করে তাকে ঢাকায় আনার প্রস্তুতি চলছে। বিষয়টি নিশ্চিত করে কামরানের বড় ছেলে ডা. আরমান আহমদ শিপলু জানান, আজ রোববার সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যবস্থাপনায় হেলিকাপ্টার যোগে বাবাকে সিএমএইচে নিয়ে যাচ্ছি। আমার বাবার দ্রুত সুস্থতার জন্য সিলেটসহ দেশবাসীর কাছে দোয়া চাই। এর আগে গত শুক্রবার রাতে নমুনা পরীক্ষার রিপোর্টে বদর উদ্দিন কামরানের করোনাভাইরাস পজেটিভ এলে শনিবার সকালে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে তাকে ভর্তি করানো হয়। সিলেট শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের আরএমও ডা. সুশান্ত কুমার মহাপাত্র জানান, গতকাল যখন হাসপাতালে ভর্তি হন তখন বদরউদ্দিন কামরানের শ্বাসকষ্ট ও বমি হচ্ছিল। আজ অবস্থা আরো খারাপে দিকে যাওয়ায় তাকে পরিবারের সিদ্ধান্তে সিএমএইচে রেফার্ড করা হয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরানের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) রেফার করা হয়েছে। বিমানবাহিনীর হেলিক্প্টারে করে তাকে ঢাকায় আনা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে কামরানের বড় ছেলে ডা. আরমান আহমদ শিপলু জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যবস্থাপনায় হেলিকাপ্টার যোগে বাবাকে সিএমএইচে নিয়ে যাচ্ছি। আমার বাবার দ্রুত সুস্থতার জন্য সিলেটসহ দেশবাসীর কাছে দোয়া চাই। সন্ধ্যায় সোয়া ৭টায় সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, কামরানকে বহনকারী হেলিকপ্টারটি ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে।

এর আগে গত শুক্রবার রাতে নমুনা পরীক্ষার রিপোর্টে বদর উদ্দিন কামরানের করোনাভাইরাস পজেটিভ এলে শনিবার সকালে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে তাকে ভর্তি করানো হয়।

সিলেট শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের আরএমও ডা. সুশান্ত কুমার মহাপাত্র জানান, গতকাল যখন হাসপাতালে ভর্তি হন তখন বদরউদ্দিন কামরানের শ্বাসকষ্ট ও বমি হচ্ছিল। আজ অবস্থা আরো খারাপে দিকে যাওয়ায় তাকে পরিবারের সিদ্ধান্তে সিএমএইচে রেফার্ড করা হয়েছে।

কামরানের পারিবারিক সূত্রে জানা যায়, আজ সকালে কামরানের পরিবারের পক্ষ থেকে তার শারীরিক অবস্থার অবনতির বিষয়টি ফোনে পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সাংসদ ড. এ কে আব্দুল মোমেনকে জানানো হয়। তিনি বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবগত করেন। এরপর কামরানের জন্য এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে পররাষ্ট্রমন্ত্রীকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলেন প্রধানমন্ত্রী। 

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুছুর রহমান বলেন, বদর উদ্দিন আহমদ কামরানের ডায়বেটিসসহ নানা শারীরিক সমস্যা রয়েছে। তিনি শ্বাসকষ্টেও ভুগছেন। সিলেটে অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করে সিলেটে তার চিকিৎসা চলছিল। তবে তার পরিবারের সদস্যদের ইচ্ছায় তাকে ঢাকায় নেয়া হচ্ছে।

এর আগে গত ২৭ মে কামরানের স্ত্রী সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা কামরান করোনাভাইরাসে আক্রান্ত হন। তবে তিনি বাসায়ই আইসোলেশনে আছেন।

আরও