কর্মস্থলে অনুপস্থিতি ও ত্রাণ বিতরণে অনিয়মে আরো ১১ জনপ্রতিনিধি বরখাস্ত

কর্মস্থলে অনুপস্থিতি, প্রধানমন্ত্রীর নগদ অর্থ সহায়তা ও ত্রাণ বিতরণে অনিয়ম ইত্যাদি অভিযোগে আরো ১১ জনপ্রতিনিধিকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এর মধ্যে ৪ জন ইউপি চেয়ারম্যান ও ৬ জন ইউপি সদস্য এবং ১ জন পৌর কাউন্সিলর রয়েছে। স্থানীয় সরকার বিভাগ থেকে আজ মঙ্গলবার এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

কর্মস্থলে অনুপস্থিতি, প্রধানমন্ত্রীর নগদ অর্থ সহায়তা ও ত্রাণ বিতরণে অনিয়ম ইত্যাদি অভিযোগে আরো ১১ জনপ্রতিনিধিকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এর মধ্যে ৪ জন ইউপি চেয়ারম্যান ও ৬ জন ইউপি সদস্য এবং ১ জন পৌর কাউন্সিলর রয়েছে।

স্থানীয় সরকার বিভাগ থেকে আজ মঙ্গলবার এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর এ নিয়ে মোট ৮৫ জন জনপ্রতিনিধিকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। এদের মধ্যে ২৮ জন ইউপি চেয়ারম্যান, ৫১ জন ইউপি সদস্য, ১ জন জেলা পরিষদ সদস্য, ৪ জন পৌর কাউন্সিলর এবং ১ জন উপজেলা ভাইস-চেয়ারম্যান।

আজ সাময়িকভাবে বরখাস্তকৃত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা হলেন- কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার  সিংপুর ইউপির  মো. আনোয়ারুল হক, বাজিতপুর উপজেলার হালিমপুর ইউপির হাজী মো. কাজল ভূইয়া, বরগুনা জেলার সদর উপজেলাধীন এম বালিয়াতলী ইউপির মো. শাহনেওয়াজ এবং নলটোনা ইউপির হুমায়ুন কবীর।

সাময়িকভাবে বরখাস্তকৃত ইউনিয়ন পরিষদ সদস্যরা হলেন- ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলাধীন মজলিশপুর ইউপির ২নং ওয়ার্ডের সদস্য হারিছ মিয়া এবং ৭নং ওয়ার্ডের সদস্য হাছান মিয়া, বরগুনা জেলার সদর উপজেলাধীন নলটোনা ইউপির ৭নং ওয়ার্ডের সদস্য মো. হারুন মিয়া, ৮নং ওয়ার্ডের সদস্য মো. হানিফ, ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য মোসা. রানী এবং ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের সদস্য মোসা. ছাবিনা ইয়াসমিন (পলি)।

আর সাময়িকভাবে বরখাস্তকৃত পৌরসভার কাউন্সিলর হলেন চট্টগ্রামের জেলার বোয়ালখালী পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. সোলাইমান বাবুল।

আরও