বগুড়ায় ১৫ টন চালসহ ব্যবসায়ী গ্রেফতার, খাদ্যগুদাম কর্মকর্তা ও দারোয়ান আটক

বগুড়ার গাবতলীতে ১৫ টন চালসহ আমজাদ হোসেন ওরফে শাহেনশাহ নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যবসায়ী ধুনট উপজেলার তারাকান্দি গ্রামের আজাহার আলীর ছেলে। ওই ঘটনায় সরকারি খাদ্য গুদাম কর্মকর্তা এবং দারোয়ান আটক রয়েছে। আটককৃতরা হলেন, গাবতলী উপজেলার সাবেকপাড়া খাদ্য গুদাম কর্মকর্তা গাজী মো. শফিকুল ইসলাম ও দারোয়ান ছাদেকুল ইসলাম।

জানা যায়, শুক্রবার সরকারি ছুটির দিনে গাবতলী উপজেলার সাবেকপাড়া সরকারি খাদ্যগুদাম সংলগ্ন রাস্তায় ট্রাকে চাল লোড করা হচ্ছিল। ট্রাক গুদামের ভেতরে না ঢুকিয়ে বাহিরে রেখে গুদাম থেকে চাল লোড করার বিষয়টি স্থানীয় লোকজন সন্দেহের চোখে দেখে। তারা বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ সেখানে গিয়ে ট্রাকসহ চাল জব্দ করেন।

বগুড়ার গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানান, শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে গাবতলী উপজেলার সাবেকপাড়া খাদ্য গুদাম থেকে ১৫ টন চাল ট্রাকে নিয়ে যাওয়ার প্রস্তুতির সময় হাতেনাতে আটক করা হয় আমজাদ হোসেন ওরফে শাহেনশাহকে। চালসহ তাকে থানায় নেওয়া হয়। ওই চালের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে সঠিক উত্তর না দিতে পারায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

ওই ঘটনায় সাবেকপাড়া খাদ্য গুদামের কর্মকর্তা গাজী মো. শফিকুল ইসলাম ও গুদামের দারোয়ান ছাদেকুল ইসলামকে আটক করা হয়েছে। ওই দুজন সরকারি কর্মকর্তা হওয়ায় সরকারি বিধি অনুযায়ী তাদের ব্যবস্থা গ্রহণ করা হবে।

শুক্রবার বিকালে বগুড়ার গাবতলী উপজেলা খাদ্য কর্মকর্তা হারুন-উর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে খাদ্যগুদাম কর্মকর্তা ও দারোয়ান আটক রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হলেও এ ব্যাপারে তেমন কোন কিছু জানাননি।

এ ঘটনায় উপজেলা খাদ্য কর্মকর্তা হারুন-উর রশিদ নিজে বাদি হয়ে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করছেন। এছাড়া বিভাগীয় মামলার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হচ্ছে। ঘটনার পরেই খাদ্য গুদাম সিলগালা করা হয়েছে। তিনি জানান, খাদ্য গুদামটি ১৫০০ মেট্রিক টনের। আর সিল করার সময় চাল ছিল প্রায় ৪৩৩ মেট্রিক টন।

আরও