দুর্যোগে শান্ত থেকে পরিস্থিতি মোকাবেলা করতে হবে —পানিসম্পদ প্রতিমন্ত্রী

পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম বলেছেন, ঘূর্ণিঝড় আঘাত হানলেও আশা করি জানমালের তেমন ক্ষতি হবে না। তার পরও দুর্যোগের সময় শান্ত থেকে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।

পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম বলেছেন, ঘূর্ণিঝড় আঘাত হানলেও আশা করি জানমালের তেমন ক্ষতি হবে না। তার পরও দুর্যোগের সময় শান্ত থেকে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। গতকাল বিকালে বরিশাল নগরীর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) রেস্ট হাউজে ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এ সময় পাউবোর দক্ষিণাঞ্চল জোনের প্রধান প্রকৌশলী জুলফিকার আলী হাওলাদার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শফিউদ্দিন, বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক প্রশান্ত কুমার দাস, বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. আকরাম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, উপকূলীয় এলাকার যেসব স্থানে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ আছে সেসব এলাকার মানুষকে সতর্ক করা হয়েছে।

 

আরও