পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল সিএসইর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বিএসইসির নবনিযুক্ত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় পুঁজিবাজারের উন্নয়ন ও পুঁজিবাজারের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তারা আলোচনা করেন এবং বাজার উন্নয়ন ও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে একযোগে কাজ করার ব্যাপারে একমত পোষণ করেন। সিএসইর জেনারেল ম্যানেজার ও ঢাকা কার্যালয়ের প্রধান মো. গোলাম ফারুক এবং অন্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।—বিজ্ঞপ্তি