রিক্রুটিং এজেন্সির জামানতের অর্ধেক ফেরত দিচ্ছে সরকার

নভেল করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে রিক্রুটিং এজেন্সির কর্মচারীদের বেতন ও অফিস ভাড়া প্রদানের জন্য বায়রার আবেদনের পরিপ্রেক্ষিতে চলমান স্থবির অবস্থা বিবেচনায় ফেরতযোগ্য শর্তে লাইসেন্স জামানতের অর্ধেক পরিমাণ অর্থ রিক্রুটিং এজেন্টদের প্রদানের সিদ্ধান্ত নিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)’র মহাপরিচালককে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। গতকাল (২৮ এপ্রিল) বিকালে মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে ।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রিক্রুটিং এজেন্সিসমূহকে জামানতের ৫০% টাকা উত্তোলনের জন্য বিএমইটির মহাপরিচালকের কাছে আবেদন করতে হবে।

আবেদনের সাথে এক বছরের মধ্যে ওই টাকা অবশ্যই ফেরত প্রদান করবে মর্মে রিক্রুটিং এজেন্সিকে ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে মহাপরিচালক, বিএমইটি বরাবর অঙ্গীকারনামা প্রদান করতে হবে।

ফেরতযোগ্য জামানতের ৫০% অর্থ র্নিধারিত সময়ের মধ্যে ফেরত প্রদানে ব্যর্থ হলে সংশ্লিষ্ট এজেন্সির রিক্রুটিং লাইসেন্স বাতিল করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

এছাড়া যেসব এজেন্সির লাইসেন্স বাতিল/স্থগিত কিংবা জামানত বাজেয়াপ্ত করা হয়েছে সেসব রিক্রুটিং এজেন্সির আবেদন বিবেচিত হবে না বলেও বার্তায় জানানো হয়েছে।

আরও