বেতন অপরিশোধিত ৬৮৬ কারাখানার ২১৩টি বিজিএমইএ-বিকেএমইএর সদস্য

এপ্রিল মাস শেষ হতে বাকি আর ছয় দিন। আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে রমজান মাস। ছয় শিল্প এলাকার মোট ৬৮৬টি কারখানা এখনও শ্রমিকদের মার্চ মাসের বেতন পরিশোধ করেনি। আজ শুক্রবার শিল্প পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে। আজ সন্ধ্যা পর্যন্ত শিল্প পুলিশের তথ্য বিশ্লেষণে দেখা যায়, বেতন পরিশোধ না করা কারখানাগুলোর মধ্যে ২৩৯টি পোশাক ও বস্ত্র খাতের। এর মধ্যে পোশাক খাতের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর সদস্য কারখানার সংখ্যা ২১৩টি।

এপ্রিল মাস শেষ হতে বাকি আর ছয় দিন। আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে রমজান মাস। ছয় শিল্প এলাকার মোট ৬৮৬টি কারখানা এখনও শ্রমিকদের মার্চ মাসের বেতন পরিশোধ করেনি। আজ শুক্রবার শিল্প পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে। 

আজ সন্ধ্যা পর্যন্ত শিল্প পুলিশের তথ্য বিশ্লেষণে দেখা যায়, বেতন পরিশোধ না করা কারখানাগুলোর মধ্যে ২৩৯টি পোশাক ও বস্ত্র খাতের। এর মধ্যে পোশাক খাতের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর সদস্য কারখানার সংখ্যা ২১৩টি। 

 ছয় শিল্প এলাকায় মোট কারখানা রয়েছে ৭ হাজার ৬০২টি। যার মধ্যে পোশাক শিল্প মালিক সংগঠন বিজিএমইএ সদস্য কারখানা বিজিএমইএ ১ হাজার ৮৮২টি। পোশাক শিল্প মালিকদের আরেক সংগঠন বিকেএমইএ সদস্য কারখানা ১ হাজার ১০১টি। পোশাক শিল্পের ব্যাকওয়ার্ড লিংকেজ প্রাইমারি টেক্সটাইল খাতের সংগঠন বিটিএমএ সদস্য কারখানা ৩৮৯টি। বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের(বেপজা) কারখানা ৩৬৪টি। এছাড়া অন্যান্য খাতের কারখানা আছে ৩ হাজার ৮৬৬টি।

আজ সন্ধ্যা পর্যন্ত বেপজার আওতায় থাকা ১১ কারখানার শ্রমিকদের বেতন-ভাতাও পরিশোধ করা হয়নি। সন্ধ্যা পর্যন্ত বেতন-ভাতা পাননি অন্যান্য খাতের ৪৩৬টি কারখানার শ্রমিকরাও। 

উল্লেখ্য, ছয় শিল্প এলাকায় বস্ত্র-পোশাক শিল্পের কারখানা ছাড়াও আছে ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, রি-রোলিং, কেমিকেল, মোবাইল শিল্প সংযোজনসহ বিভিন্ন খাতের শিল্প কারখানা রয়েছে। আর শিল্প পুলিশের আওতাধীন ছয় এলাকার মধ্যে রয়েছে আশুলিয়া, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, খুলনা ও ময়মনসিংহ।

আরও