বিএনপি পরামর্শের নামে রাজনৈতিক ফয়দা লোটার চেষ্টা করছে: কাদের

বিএনপি নেতারা সরকারের সমালোচনা করতে গিয়ে পরামর্শের নামে বিভ্রান্তিকর বক্তব্যের মাধ্যমে রাজনৈতিক ফয়দা লোটার চেষ্টা করছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এই মুহূর্তে সব দিক বিবেচনা করে সকলের স্বার্থ অক্ষুণ্ন রেখে ফ্রন্ট লাইন ওয়ার্কারদের প্রধান্য দিয়ে প্রনোদনা প্যাকেজ ঘোষণা করায় সর্বমহলে সরকার প্রশংসিত হয়েছে। এমনকি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবও ধন্যবাদ জানিয়েছেন। আজ শনিবার দুপুরে সংসদ ভবন এলাকার সরকারি বাসভবনে এক ডিজিটাল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

বিএনপি নেতারা সরকারের সমালোচনা করতে গিয়ে পরামর্শের নামে বিভ্রান্তিকর বক্তব্যের মাধ্যমে রাজনৈতিক ফয়দা লোটার চেষ্টা করছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এই মুহূর্তে সব দিক বিবেচনা করে সকলের স্বার্থ অক্ষুণ্ন রেখে ফ্রন্ট লাইন ওয়ার্কারদের প্রধান্য দিয়ে প্রনোদনা প্যাকেজ ঘোষণা করায় সর্বমহলে সরকার প্রশংসিত হয়েছে। এমনকি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবও ধন্যবাদ জানিয়েছেন।

আজ শনিবার দুপুরে সংসদ ভবন এলাকার সরকারি বাসভবনে এক ডিজিটাল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, এখন বিরোধিতার খাতিরে বিরোধিতা, সরকারে বিরুদ্ধে বিভ্রান্তি ছড়িয়ে রাজনৈতিক ফয়দা লোটার জন্য বিএনপি প্রণোদনা প্যাকেজ নিয়ে বিরূপ মন্তব্য করতে শুরু করেছে। এই মানবিক ক্রান্তিকালে একজন রাজনৈতিক নেতার কাছে এমন দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য আশা করি না।

জনমনে আতঙ্ক সৃষ্টি করতেই বিএনপি বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জনগণের পাশে দাঁড়িয়ে বৈশ্বিক মহামারি প্রতিরোধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা এই রোগের মধ্যে রাজনৈতিক কাঁদা ছোঁড়াছুড়িতে লিপ্ত হতে চাই না। তারপরও বিএনপি নেতারা ঘরবন্দি খেটে খাওয়া মানুষের পাশে না দাঁড়িয়ে একের পর এক মিথ্যাচার বিভ্রান্তিমূলক মন্তব্য করে জনমনে আতঙ্ক সৃষ্টির অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে।

নভেল করোনাভাইরাস মোকাবেলায় ‘জাতীয় টাস্ক ফোর্স’ গঠনের দাবি বিএনপির রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ‘জাতীয় টাস্ক ফোর্স’ গঠনের আহ্বান জানিয়েছে। কিন্তু করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রী ইতোমধ্যে জাতীয় কমিটি গঠন করেছে। এই মুহূর্তে ‘জাতীয় টাস্ক ফোর্স’ গঠনের প্রয়োজন কি, যেখানে প্রধানমন্ত্রী নিজেই উদ্যোগ নিয়ে জাতীয় কমিটি গঠন করেছে এবং সেই কমিটি করোনাভাইরাস প্রতিরোধে সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে। 

তিনি বলেন, যুক্তরাজ্য সরকার টাস্কফোর্স গঠন করেছেন নতুন ভ্যাক্সিন আবিষ্কারের জন্য এবং যুক্তরাষ্ট্রেও করোনাভাইরাস মেডিকেল টাস্কফোর্স গঠিত হয়েছে। মির্জা ফখরুল জাতীয় টাস্কফোর্স বলতে কী বোঝাতে চান? জাতীয় টাস্কফোর্স গঠন এর দ্বারা তিনি কী বোঝাতে চেয়েছেন, এটা তিনি পরিষ্কার করেননি। এটা কি কোন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত? কিছু দিন পর দেশে জাতীয় টাস্কফোর্স গঠনের কথা বলবেন, তারপর জাতীয় সরকার গঠনের কথা বলবেন, এটা তো একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য। এটা আজকের সংকটের করোনা প্রতিরোধের দায়িত্ব থেকে এটা একবারেই বিচ্যুত।

সরকারে ভুলে পরামর্শ দিতে কোন আপত্তি নেই জানিয়ে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা সরকার সর্বাত্মক প্রয়াশ চালিয়ে যাচ্ছে, এখন সরকারের কোন ভুল হলে ভালো পরামর্শ দিন, এতে কোন আপত্তি নেই। কিন্ত আজ সরকারের সমালোচনা করতে গিয়ে পরামর্শের নামে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছাড়ানো, এই মুহূর্তে কোন দায়িত্বশীল রাজনৈতিক নেতার দায়িত্ব বলে আমরা মনে করি না।

জনগণকে আওয়ামী লীগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঘরে থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ জানান ওবায়দুল কাদের।

আরও