ভারতীয় নৌবাহিনীর ২১ নাবিক করোনায় আক্রান্ত

ভারতীয় নৌবাহিনীর ২১ জন নভেল করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। করোনাপজিটিভ হওয়া নাবিকদের নৌবাহিনীর হাসপাতাল আইএনএস অশ্বিনীতে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। একই সঙ্গে ওই নাবিকরা যাদের সংস্পর্শে এসেছিলেন তাদের বিষয়েও খোঁজখবর নেয়া হচ্ছে।

দেশটির নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ‘আশার কথা এই যে, ভারতীয় নৌবাহিনীর ওই  নাবিকদের কাছ থেকে এখনও পর্যন্ত কোনও যুদ্ধজাহাজ বা সাবমেরিনে কর্মরত কোনও নৌসদস্যের কর্মকর্তা কিংবা নাবিকের শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়েনি। 

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, মুম্বাইয়ের আইএনএস আঙ্গর নৌঘাঁটির এই সদস্যদের বেশিরভাগের শরীরেই কোনো উপসর্গ ছিল না। ওই ঘাঁটিতে একই আবাসনে থাকতেন তারা। আবাসনটি সাগরপাড়ে অবস্থিত নৌসেনার একটি ডিপো হিসাবে কাজ করে, যা ওয়েস্টার্ন নৌ কমান্ডের নৌ পরিচালনার কাজে যৌক্তিক ও প্রশাসনিকভাবে সহায়তা করে।

খবরে বলা হয়েছে, ভারতে এখন পর্যন্ত ১৪ হাজারেরও বেশি লোক করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। গতকাল দেয়া তথ্য মতে, গেল ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ৪৩ জন। যা নিয়ে মোট ৪৮০ জনের প্রাণহানি হয়েছে।

এদিকে দেশটির সেনাবাহিনীরও ৮ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবরে বলা হয়েছে।

আরও