পাকিস্তানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে নিহত ২

পাকিস্তান সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুজন পাইলট নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল সকালে উত্তর-পূর্ব পাঞ্জাবে এ দুর্ঘটনা ঘটে। উড়োজাহাজটি মূলত একটি প্রশিক্ষণ মিশনে নিয়োজিত ছিল। খবর আনাদোলু।

পাকিস্তানের ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, উড়োজাহাজটি প্রাদেশিক রাজধানী লাহোর থেকে প্রায় ১৪০ কিলোমিটার দূরে গুজরাট জেলার কাছে বিধ্বস্ত হয়। এতে উড়োজাহাজের দুই আরোহী প্রশিক্ষক মেজর উমর ও প্রশিক্ষণার্থী লেফটেন্যান্ট ফইজান মারা যান। তবে এ দুর্ঘটনার কারণ হিসেবে তত্ক্ষণাৎ কিছু জানানো হয়নি।

এ নিয়ে চলতি বছর চতুর্থবারের মতো পাকিস্তানের সেনাবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটল। এর মধ্যে ফেব্রুয়ারিতে একই সপ্তাহে উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে দুবার। সর্বশেষ গত ১১ মার্চ রাজধানী লাহোরের অদূরে সেনাবাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়। এফ-১৬ মডেলের যুদ্ধবিমানটি দুর্ঘটনাকবলিত হলে পাইলট উইং কমান্ডার নোমান আকরাম নিহত হন।

আরও