যশোরে স্বাস্থ্য সহকারী করোনায় আক্রান্ত

যশোরে এক ইউনিয়ন স্বাস্থ্যকর্মীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যশোরের মণিরামপুরের মশ্মিমনগর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের ৩২ বছরের এ কর্মীর করোনা শনাক্ত হয়েছে খুলনায় মেডিক্যাল কলেজের পরীক্ষাগারে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শুভ্রারাণী দেবনাথ জানান, গত ৮ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে খুলনা মেডিক্যাল কলেজে পরীক্ষার জন্য পাঠানো হয়। রোববার বেলা সাড়ে ৩টার দিকে জানা যায় তিনি করোনা আক্রান্ত।

যশোরে এক ইউনিয়ন স্বাস্থ্যকর্মীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যশোরের মণিরামপুরের মশ্মিমনগর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের ৩২ বছরের এ কর্মীর করোনা শনাক্ত হয়েছে খুলনায় মেডিক্যাল কলেজের পরীক্ষাগারে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শুভ্রারাণী দেবনাথ জানান, গত ৮ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে খুলনা মেডিক্যাল কলেজে পরীক্ষার জন্য পাঠানো হয়। রোববার বেলা সাড়ে ৩টার দিকে জানা যায় তিনি করোনা আক্রান্ত।

তিনি আরো জানান, এর আগে গত ৬ এপ্রিল ওই নারী জ্বরে আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অনুপ কুমারের কাছে যান। তার উপসর্গ দেখে ওই চিকিৎসক নমুনা সংগ্রহ করে খুলনায় পাঠানোর ব্যবস্থা করেন।

যশোরের করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ জেলা মনিটরিং সেল ও কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার) ডা. মাহমুদুল হাসান জানান, খুলনায় তার নমুনা দুইবার পরীক্ষা করা হয়। দুইবারই একই ফল আসে। আক্রান্ত ব্যক্তি থাকতেন মণিরামপুর পৌর এলাকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে। তার বাড়ি উপজেলার হাজরাকাটি গ্রামে ও তার শ্বশুরবাড়ি একই উপজেলার মজগুন্নি গ্রামে। এরই মধ্যে জেলা ও উপজেলার শীর্ষ কর্মকর্তারা তার যাতায়াত ও অবস্থান নির্ণয় করছেন। এরপর লকডাউন বা কোয়ারেন্টিনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। 

এই কর্মকর্তা আরো জানান, আক্রান্ত ব্যক্তি কর্তব্যরত চিকিৎসক দলকে জানিয়েছেন তার এলাকায় সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে কিছু লোক এসেছেন। তবে কীভাবে তার শরীরে করোনাভাইরাস সংক্রমিত হলো তা নিশ্চিত হওয়া যায়নি।

আরও