করোনাভাইরাস

মানবজমিনের পর ছাপা বন্ধ করলো ইনডিপেন্ডেন্ট

নভেল করোনাভাইরাসের কারণে ছাপার সংস্করণ বন্ধ ঘোষণা করেছে দেশের ইংরেজি দৈনিক ইনডিপেন্ডেন্ট। এর আগে গতমাসের শেষ সপ্তাহে ছাপার সংস্করণ বন্ধ করে দেয় দৈনিক মানবজমিন। এছাড়াও রাজশাহী, রংপুরসহ বিভিন্ন এলাকার আঞ্চলিক পত্রিকা ছাপানো বন্ধের খবর পাওয়া গেছে।

ইনডিপেন্ডেন্ট পত্রিকার প্রধান প্রতিবেদক শাহেদ সিদ্দিকী জানিয়েছেন, কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে সাময়িকভাবে প্রিন্ট সংস্করণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ সম্পাদক নীতিনির্ধারকদের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন।  

চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামরী করোনাভাইরাস দেশে প্রথম শনাক্ত হয় ৮ মার্চ। এরপর থেকে ছাপানো পত্রিকার সার্কুলেশন কমতে থাকে উল্লেখযোগ্য হারে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে গেল ২৬ মার্চ থেকে দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এরপর সার্কুলেশন আরো কমে যায়। এমতবস্থায় কর্মীদের স্বাস্থ্য নিরাপত্তার কথা চিন্তা করে বেশিরভাগ দৈনিকই কলেবর ছোট করে এনেছে।

আরও