ঝালকাঠিতে মেম্বারের বাড়ি থেকে ত্রাণের আড়াই টন চাল উদ্ধার

ঝালকাঠিতে ইউনিয়ন পরিষদের এক সদস্যের (মেম্বার) বাড়ি থেকে ত্রাণের সরকারি আড়াই টন (দুই হাজার পাঁচশ কেজি) চাল উদ্ধার করেছে ঝালকাঠি জেলা প্রশাসন। গতকাল রোববার রাত ১০টার দিকে গোপন সংবাদে সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের আগড়বাড়ি গ্রামের ৮ নং ইউপি সদস্য মো. মনিরুজ্জামান মনিরের বাড়ি থেকে এ চাল উদ্ধার হয়।

ঝালকাঠিতে ইউনিয়ন পরিষদের এক সদস্যের (মেম্বার) বাড়ি থেকে ত্রাণের সরকারি আড়াই টন (দুই হাজার পাঁচশ কেজি) চাল উদ্ধার করেছে ঝালকাঠি জেলা প্রশাসন। 

গতকাল রোববার রাত ১০টার দিকে গোপন সংবাদে সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের আগড়বাড়ি গ্রামের ৮ নং ইউপি সদস্য মো. মনিরুজ্জামান মনিরের বাড়ি থেকে এ চাল উদ্ধার হয়। 

ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি আহমেদ হাসান জানান, গোপন সংবাদে ইউপি সদস্য মনিরের বাড়িতে অভিযান করা হয়। এসময় ত্রাণের সরকারি আড়াই হাজার কেজি চাল উদ্ধার হয়। চালগুলো সরকারি বস্তা খুলে অন্য বস্তায় রাখা হয়েছিলো। তবে ত্রাণের সরকারি বস্তাগুলো একই স্থান থেকে উদ্ধার করা হয়েছে। সরকারি এ চালের আনুমানিক মূল্য এক লাখ টাকা। চাল উদ্ধারের সময় ইউপি সদস্য বাড়িতে ছিলেন না।

তাকে মুঠোফোনে বারবার খবর দিলেও তিনি আসেননি বলেও জানান এনডিসি আহমেদ হাসান। জেলা প্রশাসক জোহর আলী বলেন, ‘জব্দ করা সরকারি চাল ছিল অন্য প্যাকেটে ভরা। চালগুলো জিম্মায় রাখার ব্যবস্থা করা হচ্ছে। মেম্বারের মা জানিয়েছেন কয়েকদিন আগে মনির চাল রেখে যায় এবং জানায় চালগুলো সে নিজের টাকায় কিনেছে। এ বিষয়ে যাচাই বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


আরও