মানিকগঞ্জে তাবলীগ ফেরত ৫৪ জনসহ কোয়ারেন্টিনে ৫৭

মানিকগঞ্জে তাবলীগ জামাত ফেরত ৫৪ জনসহ ৫৭ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। গতকাল রোববার দিবাগত মধ্যরাতে ৪৬ জন মুসল্লি শেরপুর ও ৮ জন মাগুরা জেলা থেকে তাবলীগ শেষে নিজ জেলা মানিকগঞ্জে ফিরেন। এদের প্রত্যেককে রাতেই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেয়া হয়।

জেলা পুলিশ সুপার রিফাত রহমান শামীম জানান, তাবলীগ জামাতের এক মুসল্লি করেনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর রোববার সিংগাইর পৌর এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে। ওই এলাকার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে। 

রোববার দিবাগত মধ্যরাতে দুটি পিকআপে করে শেরপুর থেকে ওই মুসল্লিরা সিংগাইরে ফেরার সময় চেকপোস্টে ৪৬ জন মুসল্লি এবং পিকআপ চালক ও সহযোগীসহ ৪৯ জনকে হেফাজতে নেয়া হয়। একই রাতে হরিরামপুর উপজেলার আন্ধারমানিক এলাকার পদ্মা নদীর পাড় থেকে আটক করা মাগুরা থেকে আসা তাবলীগ জামাত ফেরত ৮ মুসল্লিকেসহ সবাইকে রাতেই মানিকগঞ্জ আঞ্চলিক জনসংখ্যা ইনস্টিটিউট, জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিটিউটে (নিপোট) ১৪ দিনের কোয়ারেন্টিনে পাঠানো হয়। 

এ ব্যাপারে জেলা প্রশাসক এসএম ফেরদৌস জানান, প্রাতিষ্ঠানিক কোরায়েন্টিনে থাকা তাবলীগ জামাতের ৫৪ জন মুসল্লিসহ ৫৭ জনকে সরকারিভাবে খাবারের ব্যবস্থা করা হচ্ছে। ১৪ দিন তাদের সবাইকে সরকারিভাবে খাদ্য ও অন্যান্য সহায়তা দেয়া হবে।

আরও